ঘরের আরাম বাড়াতে হায়ারের নতুন চমক
শেয়ার করুন
ফলো করুন

গৃহস্থালির কাজকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে দেশের বাজারে নতুন পণ্য নিয়ে এসেছে হায়ার বাংলাদেশ। প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার। পাশাপাশি, বাংলাদেশে প্রথমবারের মতো নিজেদের মাইক্রোওয়েভ ওভেন সিরিজও বাজারে এনেছে তারা। নতুন এই সংযোজনে দৈনন্দিন রান্না ও ঘরোয়া জীবনযাপনে আরও সুবিধা যোগ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
গত ২৬ অক্টোবর ঢাকার গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে নতুন পণ্যগুলোর আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হায়ার বাংলাদেশ লিমিটেডের সিইও ফ্যান জিং, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলমসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

নিরাপত্তা ও আধুনিক নকশায় টাইগ্রিস ওয়াটার হিটার

নতুন টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা, উন্নত প্রযুক্তি ও আধুনিক নকশায়। ‘শকপ্রুফ ওয়াটার হিটার, সেফ অ্যাজ আনপ্লাগড’ ধারণাকে সামনে রেখে তৈরি এই সিরিজে রয়েছে উন্নত হিটিং প্রযুক্তি ও সুপার টাইটানিয়াম এনামেল ট্যাংক। প্রিমিয়াম গোল্ডেন ফিনিশের কারণে বাথরুমের আধুনিক সাজেও এটি মানানসই হতে পারে।

সিরিজটিতে রয়েছে ৩৫ ও ৪৫ লিটারের হরাইজন্টাল এবং ৩০ লিটারের ভার্টিক্যাল মডেল। ফলে পরিবারের সদস্যসংখ্যা ও ব্যবহারের ধরন অনুযায়ী পছন্দের মডেল বেছে নেওয়ার সুযোগ থাকছে।

এই সিরিজের ৩০ লিটারের ভার্টিক্যাল মডেলটির বিশেষত্ব হলো ‘নো হ্যাংগিং, নো ড্রিলিং’ সুবিধা। প্রচলিত পদ্ধতিতে দেয়ালে ঝুলিয়ে বসানোর প্রয়োজন না হওয়ায় এটি স্থাপনের ক্ষেত্রে বাড়তি ঝামেলা কমবে। ঘরের বিন্যাস ও প্রয়োজন অনুযায়ী উপযুক্ত জায়গায় বসানোর সুবিধাও থাকছে।

বিজ্ঞাপন

রান্নাঘরে নতুন সংযোজন মাইক্রোওয়েভ ওভেন

ওয়াটার হিটারের পাশাপাশি এবার মাইক্রোওয়েভ ওভেনের বাজারেও নিজেদের পণ্য নিয়ে এসেছে হায়ার বাংলাদেশ। নতুন সিরিজে রয়েছে তিনটি মডেল—২০ লিটারের সোলো, ২৩ লিটারের গ্রিল এবং ৩০ লিটারের কনভেকশন ওভেন।
এর মধ্যে ৩০ লিটারের ফ্ল্যাগশিপ মডেলটিতে রয়েছে মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন ও এয়ার ফ্রাইয়ের সুবিধা। অর্থাৎ, একই যন্ত্রে খাবার গরম করা থেকে শুরু করে গ্রিল, বেকিং ও এয়ার ফ্রাইয়ের মতো বিভিন্ন ধরনের রান্নার কাজ করা যাবে। রান্নাঘরে জায়গা বাঁচানোর পাশাপাশি একাধিক রান্নার সুবিধা পেতে চান, এমন পরিবারের জন্য মডেলটি হতে পারে একটি কার্যকর বিকল্প।

অন্যদিকে, প্রয়োজন ও ব্যবহার অনুযায়ী ২০ ও ২৩ লিটারের মডেল থেকেও বেছে নেওয়া যাবে। ফলে ছোট পরিসরের রান্নাঘর কিংবা দৈনন্দিন খাবার গরম করার প্রয়োজন—দুই ক্ষেত্রেই পছন্দের সুযোগ থাকছে।

স্থানীয় চাহিদায় গুরুত্ব

নতুন ওয়াটার হিটার ও মাইক্রোওয়েভ ওভেন বাজারে আনার মধ্য দিয়ে বাংলাদেশের গ্রাহকদের জন্য হোম অ্যাপ্লায়েন্সের পরিসর আরও বড় করল হায়ার। আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় পরিবারের প্রয়োজনের সমন্বয় করে ব্যবহারবান্ধব পণ্য সরবরাহ করাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।

হায়ার বাংলাদেশ জানিয়েছে, ভবিষ্যতেও বিশ্বজুড়ে উদ্ভাবিত নতুন প্রযুক্তির সঙ্গে স্থানীয় গ্রাহকদের চাহিদার সমন্বয় করে আরও উন্নত পণ্য বাজারে আনার পরিকল্পনা রয়েছে তাদের। পাশাপাশি, নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১৫: ৫৮
বিজ্ঞাপন