একশোরও বেশি সৃজনশীল উদ্যোক্তার অংশগ্রহণে শুরু হচ্ছে বহুলপ্রতীক্ষিত লাইফস্টাইল এক্সিবিশন 'IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে'
শেয়ার করুন
ফলো করুন

১০২জন সৃজনশীল উদ্যোক্তা নিয়ে আসছেন তাঁদের আনকোরা ও ইউনিক সব পণ্যের কালেকশন। তাই তো বহুদিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই এই জনপ্রিয় একজিবিশনটির জন্য৷

অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই এই জনপ্রিয় একজিবিশনটির জন্য
অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই এই জনপ্রিয় একজিবিশনটির জন্য

শুধু তাই নয়; আড্ডা চলে-র পূর্ববর্তী আয়োজনগুলো আমাদেরকে দেখিয়েছে, এর উদ্দেশ্য শুধু ভীড়ভাট্টা ঠেলে স্তুপ করে রাখা পণ্য কেনাকাটা করা নয়। বরঞ্চ আড্ডা চলে মানেই ক্রেতা ও উদ্যোক্তাদের মিলনমেলার সঙ্গে সঙ্গে এক আনন্দ-আড্ডার উপলক্ষ।

বিজ্ঞাপন

আর সে ধারাবাহিকতা মেনেই লাইফস্টাইল এক্সিবিশন 'IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে' আয়োজিত হতে যাচ্ছে আগামী ২ এবং ৩ অক্টোবর গুলশানের হ্যাপেনিং প্লেস আলোকি কনভেনশন সেন্টারে।

১০২টি দেশীয় উদ্যোগ অংশ নিচ্ছে 'আড্ডা চলে'-র এই বিশাল সপ্তম আয়োজনে
১০২টি দেশীয় উদ্যোগ অংশ নিচ্ছে 'আড্ডা চলে'-র এই বিশাল সপ্তম আয়োজনে
স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে হাল ফ্যাশন
স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে হাল ফ্যাশন

তাও আবার ১০২টি দেশীয় উদ্যোগ অংশ নিচ্ছে ক্রিয়েটিভ উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত জনপ্রিয় প্ল্যাটফর্ম 'আড্ডা চলে'-র এই বিশাল সপ্তম আয়োজনে। আর এই পুরো আয়োজনের সঙ্গে বরাবরের মতো স্ট্র‍্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে দেশের প্রধান পূর্ণাঙ্গ ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েবপোর্টাল হাল ফ্যাশন।

বিজ্ঞাপন

'IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে'; এই আয়োজনটি প্রথমবারের মত হয় এ বছরের শুরুতে জানুয়ারি মাসে। সেই আয়োজনের ব্যাপক জনপ্রিয়তা ও সাফল্যের পর দ্বিতীয় বারের মতো এবার আরও বড় পরিসরে এই আয়োজন।

দেশীয় সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই পার্টনারশিপ
দেশীয় সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই পার্টনারশিপ
পার্টনার হিসেবে থাকছে IDLC Finance PLC।
পার্টনার হিসেবে থাকছে IDLC Finance PLC।

আর এখানে পার্টনার হিসেবে থাকছে IDLC Finance PLC। উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে দেশীয় সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই পার্টনারশিপ, যা গত আয়োজনের ধারাবাহিকতায় এবারও অব্যাহত থাকছে।

এই বহুলপ্রতীক্ষিত লাইফস্টাইল একজিবিশনের আয়োজকরা বলেন, 'শুধু কেনাবেচার একটি জায়গা হিসেবে নয়, এই আয়োজনটি প্রতিবারই গড়ে তোলে এক ধরনের অভিজ্ঞতা। এটি আসলে একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল ইভেন্ট। এবারের আয়োজনও তার ব্যতিক্রম নয়।

এই আয়োজনটি প্রতিবারই গড়ে তোলে এক ধরনের অভিজ্ঞতা
এই আয়োজনটি প্রতিবারই গড়ে তোলে এক ধরনের অভিজ্ঞতা
মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসবেন, ঘুরে দেখবেন দেশীয় ১০২টি উদ্যোগের নানা সৃজনশীল কাজ
মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসবেন, ঘুরে দেখবেন দেশীয় ১০২টি উদ্যোগের নানা সৃজনশীল কাজ

দুই দিনের জন্য আলোকিতে তৈরি হবে ঢাকা শহরের মানুষের একটি ডেস্টিনেশন, যেখানে মানুষ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে আসবেন, ঘুরে দেখবেন দেশীয় ১০২টি উদ্যোগের নানা সৃজনশীল কাজ।'

আয়োজকদের ভাষ্য, এই উৎসব শুধু একটা মার্কেটপ্লেস নয়। বরং এটি এমন একটি নির্ভরযোগ্য জায়গা, যেখানে উদ্যোক্তা ও ক্রেতার মধ্যে সরাসরি সংযোগ তৈরি হয়, সেই সঙ্গে দর্শনার্থীদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকে আড্ডা, বিনোদন আর দেশীয় সৃজনশীলতার এক পরিপূর্ণ অভিজ্ঞতা।

আয়োজকদের ভাষ্য, এই উৎসব শুধু একটা মার্কেটপ্লেস নয়
আয়োজকদের ভাষ্য, এই উৎসব শুধু একটা মার্কেটপ্লেস নয়
সঙ্গে থাকবে থাকবে আড্ডা, আলাপচারিতা ও বিনোদনমূলক নানা আয়োজন
সঙ্গে থাকবে থাকবে আড্ডা, আলাপচারিতা ও বিনোদনমূলক নানা আয়োজন

দুই দিনের এই আয়োজনে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন ফ্যাশন, হোম ডেকোর, গয়না, খাদ্যপণ্যসহ বিভিন্ন ক্যাটাগরির বৈচিত্র্যময় সব দেশীয় উদ্যোগের স্টল। থাকবে আড্ডা, আলাপচারিতা ও বিনোদনমূলক নানা আয়োজনও।

অনুষ্ঠানের বিস্তারিত:

তারিখ: ২ ও ৩ অক্টোবর, ২০২৬

ভেন্যু: আলোকি কনভেনশন সেন্টার, গুলশান, ঢাকা

ছবি: আড্ডা চলে ও হাল ফ্যাশন

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪: ২৭
বিজ্ঞাপন