
শাড়িপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশের উদ্যোক্তা প্ল্যাটফর্ম কেয়ার অব ঢাকা। তাদের উদ্যোগে একই ছাদের নিচে ২৩টি দেশীয় শাড়ি নিয়ে কাজ করা উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রদর্শন করবে তাদের সেরা ৬টি শাড়ি। শাড়িগুলো ক্রেতারা কেয়ার অব ঢাকার মাধ্যমে অর্ডার করতে পারবেন এই সময়ের মধ্যে। আর সবার জন্য আরও একটি আকর্ষণ হলো, ২৩টি উদ্যোগের ৬টি করে মোট ১৩৮টি শাড়ির মধ্য থেকে যা অর্ডার করবেন, সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে একদম ফ্রি। ফেস্টটি চলবে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।

কেয়ার অব ঢাকার অন্যতম সমন্বয়কারী অনলাইনভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড সরলার স্বত্বাধিকারী মানসুরা স্পৃহা বলেন, ‘অনেক ক্লায়েন্ট আছেন, যাঁরা অফলাইন এক্সিবিশনে অংশ নিতে পারেন না সময়ের অভাবে। তাঁদের একটা ক্ষোভ বা খারাপ লাগার জায়গা থাকে যে কেন তাঁদের জন্য কিছু আয়োজন করা হয় না। তাই আমরা এবার এই ইভেন্ট অনলাইনে করছি। যেন সারা বাংলাদেশ থেকে সবাই একসঙ্গে অংশ নিতে পারেন, পণ্য অর্ডার করতে পারেন। তাঁদের জন্য আরেকটা সুবিধা হলো, একই ছাদের নিচে এতগুলো উদ্যোগ রয়েছে, যেমন তিনটি আলাদা আলাদা উদ্যোগ থেকে পণ্য কিনলে আলাদাভাবে ডেলিভারি চার্জ দিতে হয়। কিন্তু কেয়ার অব ঢাকার এই অনলাইন ফেস্টে ভিন্ন ভিন্ন উদ্যোগ থেকে পণ্য কিনলে ডেলিভারি চার্জ একদম ফ্রি। ঢাকা ও ঢাকার বাইরে এই সুবিধা পাবেন ক্রেতারা।’
স্পৃহা জানান, ‘মণিপুরি, জামদানি, সুতি, ডিজাইনার শাড়ির মতো সব ধরনের রুচির শাড়ি পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে; এটাই এই মেলার সবচেয়ে আকর্ষণীয় দিক। ফলে যে যার মতো করে পছন্দ অনুসারে শাড়ি বেছে নিতে পারবেন। ভবিষ্যতে এই ফেস্ট আরও বড়ভাবে করার ইচ্ছা আছে। হয়তো আমরা গয়না উৎসবেরও আয়োজন করব।’

অনলাইন শাড়ি ফেস্ট ২০২৪–এ অংশগ্রহণকারী উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো হলো আ-মা-রা, খাদি বাই নুভিয়া, আর্ট প্রিন্ট বাই সাকিয়া, কল্পতরু, দেশী বুনন, জাফনাহ কালেকশন, কটন রুটস, পাতাবাহার, লাবণ্য, ইয়ামিন’স, অন্দর, পোশাক বাই তানাস, সুরঞ্জনা, শুচিস কালেকশন, ঋতি, তাঁতি আর তাঁত, আরবান ভোগ, সৌবন্তিক, উই ক্র্যাফট, সরলা, রাজকন্যার বসন, জেনেট’স ক্রিয়েশন, স্বপ্নছোঁয়া লাইফস্টাইল।
ছবি: কেয়ার অব ঢাকা