রাজধানীর কদমতলী ও কেরানীগঞ্জে মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল-ফার্মার উদ্বোধন
শেয়ার করুন
ফলো করুন

উদ্বোধন হওয়া মেরী স্টোপস মেটারনিটি হাসপাতাল রয়েছে সুপরিসর বহির্বিভাগ, আধুনিক অপারেশন থিয়েটার, মানসম্মত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি, প্রশিক্ষিত ফার্মাসিস্ট পরিচালিত আধুনিক ফার্মেসি ইত্যাদি সুযোগ–সুবিধা।

মেরী স্টোপস বাংলাদেশ ইউকেভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘এমএসআই রিপ্রোডাক্টিভ চয়েজ’ এর একটি সহযোগী প্রতিষ্ঠান। বিশ্বের ৩৭টি দেশে সংস্থাটির কার্যক্রম রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং মেরী স্টোপস বাংলাদেশের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

মেরী স্টোপস বাংলাদেশে তিন দশক ধরে নারীর স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২৮টি জেলায় ৬টি মেটারনিটি হাসপাতালসহ ৪০টি ক্লিনিকের মাধ্যমে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে।

ছবি: মেরী স্টোপস বাংলাদেশ

বিজ্ঞাপন
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ১০: ১০
বিজ্ঞাপন