আকাশছোঁয়া বড়দিন, চমক জিঞ্জারব্রেডের উড়োজাহাজে
শেয়ার করুন
ফলো করুন

বড়দিনের উৎসব মানেই আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি, উপহার আর নানা আয়োজন। তবে সেই চেনা উদ্যাপনে নতুন মাত্রা যোগ করেছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। এবার বড়দিন উপলক্ষে হোটেলটির সাজসজ্জায় যুক্ত হয়েছে আকাশছোঁয়া আয়োজন, আর বিশেষ আকর্ষণ হিসেবে জায়গা করে নিয়েছে উড়োজাহাজের আদলে তৈরি বিশাল এক জিঞ্জারব্রেড বিমান।

২৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব আয়োজনের বিশেষত্ব হলো, হোটেলের সাজসজ্জা শুরু হয়েছে ১৪০ ফুট উচ্চতায়। টাওয়ারের মাথায় লাগানো হয়েছে লাল রঙের বো। বাইরে থেকে শুরু করে ভেতরের প্রতিটি পরিসরে ছড়িয়ে দেওয়া হয়েছে বড়দিনের আবহ। আলোকসজ্জা, সজ্জিত ক্রিসমাস ট্রি এবং নানা উৎসব উপকরণে হোটেলটি যেন বদলে গেছে এক অন্য রূপে। শুধু হোটেলের অতিথি নন, বড়দিনের এই আয়োজন দেখতে নগরবাসীর জন্যও উন্মুক্ত রাখা হয়েছে এর দরজা।

বিজ্ঞাপন

এবারের আয়োজনের মূল আকর্ষণ জিঞ্জারব্রেড উড়োজাহাজ। বিমানবন্দরের কাছাকাছি হোটেলটির অবস্থানকে মাথায় রেখে তৈরি হয়েছে এই বিশেষ ইনস্টলেশন। ভ্রমণ আর বড়দিনের উৎসবকে এক সুতোয় বেঁধেছে এটি। আর এই আইডিয়া আসলে বেকারি শেফ রোমানোর। বেকিংশিল্পের দক্ষতা, সৃজনশীলতা ও উৎসবের আবহ মিলিয়ে তৈরি এই স্থাপনা বড়দিনের সাজসজ্জায় যোগ করেছে ভিন্ন মাত্রা। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য এটি হয়ে উঠেছে ছবি তোলার অন্যতম আকর্ষণ।

কেক মিক্সিং করছেন অতিথিরা
কেক মিক্সিং করছেন অতিথিরা

উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়েছে ক্রিসমাস ট্রি আলোকিত করার মধ্য দিয়ে। এ সময় উন্মোচন করা হয় জিঞ্জারব্রেডের উড়োজাহাজ। পাশাপাশি অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী কেক মিক্সিং অনুষ্ঠান। এতে অতিথি, সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধি এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, বড়দিন আনন্দ, একসঙ্গে সময় কাটানো এবং স্মরণীয় মুহূর্ত তৈরির উৎসব। এবার তাঁরা প্রচলিত সাজসজ্জার বাইরে গিয়ে ঢাকাবাসীর জন্য ব্যতিক্রমী কিছু আয়োজন করতে চেয়েছেন। ১৪০ ফুট উচ্চতা থেকে শুরু হওয়া সাজসজ্জা থেকে শুরু করে জিঞ্জারব্রেডের উড়োজাহাজ—প্রতিটি আয়োজনেই সেই ভাবনার প্রতিফলন রয়েছে। তাঁর ভাষায়, বিমানবন্দরে ভ্রমণের উদ্দেশ্যে না এলেও বড়দিনে এখানে এসে মানুষ উৎসবের আনন্দ উপভোগ করতে পারবেন।

বো লাগানো হয়েছে টাওয়ারে
বো লাগানো হয়েছে টাওয়ারে

এ আয়োজনে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এক্সক্লুসিভ ক্রিসমাস ডেকোরেশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে সাজানো হয়েছে এবারের উৎসব আয়োজন।

বড়দিন উপলক্ষে শুধু সাজসজ্জাতেই সীমাবদ্ধ থাকছে না হোটেলটির আয়োজন। ডিসেম্বরজুড়ে থাকছে আরও নানা উৎসবের অভিজ্ঞতা। আলোকিত ক্রিসমাস ট্রি, উড়োজাহাজের আদলে তৈরি জিঞ্জারব্রেড এবং অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর একটি বিশেষ জায়গা হয়ে উঠতে চায় হোটেলটি।

কেক মিক্সিং অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখছেন আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার
কেক মিক্সিং অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখছেন আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার কর্মকর্তারা
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের জেনারেল ম্যানেজার কর্মকর্তারা

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের এই বড়দিনের সাজসজ্জা দেখা যাবে ২০২৭ সালের ৮ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ নভেম্বরের শেষ থেকে নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত নগরবাসীর জন্য থাকছে উৎসবের এই বিশেষ আয়োজন। যেখানে বড়দিনের চেনা আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে ভ্রমণের বিস্ময়, আর বিমানবন্দরের আবহ পেয়েছে উৎসবের নতুন ভাষা।
ছবি: হাল ফ্যাশন/ ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৯: ৪৯
বিজ্ঞাপন