বারুণী ও ত্রিনয়নী বসন্ত মেলা শুরু ২৩ জানুয়ারি
শেয়ার করুন
ফলো করুন

ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে । এ উপলক্ষ্যে  বারুণী ও ত্রিনয়নী আয়োজন করেছে দেশীয় পণ্যের মেলা। নাম দেওয়া হয়েছে বসন্ত মেলা।

প্রতিবছর প্রতিটি উৎসবেই বারুণী ও ত্রিনয়নী তাদের উদ্যোগে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে মেলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় ২৩ ও ২৪  জানুয়ারি  ধানমন্ডি-২৭-এর মাইডাস সেন্টারে তারা এই মেলার আয়োজন করেছে।

অনলাইনভিত্তিক উদ্যোক্তারাই বেশি অংশ নিয়ে থাকেন এখানে । যাঁরা মূলত দেশীয় পণ্য নিয়ে কাজ করেন। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা একঝাঁক নবীন-প্রবীণ উদ্যোক্তাদের পণ্য ক্রেতাদের কাছে সহজে পৌঁছে দিতেই এ আয়োজন।মাইডাস সেন্টারের ১২ তলায় দুই পাশ মিলিয়ে বসবে মোট ৪৭ টি স্টল।

মেলায় থাকবে বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি-পিস, টু-পিস, ওয়ান পিস কুর্তি পায়জামা, পাঞ্জাবি, টি-শার্ট ও হাতের তৈরি নানান রকমের গয়না। এ ছাড়া রয়েছে ঘর সাজানোর নান্দনিক হোম ডেকর সামগ্রী। এখানে শুধু মুখরচক নয়, স্বাস্থ্যসম্মত খাবারদাবারের স্টলও থাকবে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত। এর আয়োজক হিসেবে রয়েছে সঞ্জীব গোপ ও পূর্ণিমা প্রভা। তাঁরা আশা করেন, এই আয়োজন দেশীয় উদ্যোক্তাদের পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০৯: ০৮
বিজ্ঞাপন