রঙ বাংলাদেশের সামার সেল
শেয়ার করুন
ফলো করুন

এই গরমে সবাইকে স্বস্তি দিতে কেনাকাটার সাশ্রয়ে রঙ বাংলাদেশের বেশির ভাগ আউটলেটে চলছে সামার সেল অফার। নির্দিষ্ট পণ্যে ফ্ল্যাট ৩০% মূল্যছাড়ের এই অফারে রয়েছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্টিচ ড্রেস (৩ পিস), শার্ট, টপস ও টিউনিক ছাড়াও বাহারি কালেকশন।

এই অফারের মধ্যেই আছে অনেকগুলো এক্সক্লুসিভ পোশাক, যার ডিজাইনে তৈরি হয়েছে একটিই পোশাক। ফলে ভাগ্যবান ক্রেতা কিনতে পারবেন তাঁর জন্য ইউনিক ডিজাইনের স্বতন্ত্র পোশাক।

রঙ বাংলাদেশের ঢাকার ধানমন্ডির সীমান্ত স্কয়ার, মোহাম্মদপুর টোকিও স্কয়ার, বারিধারার যমুনা ফিউচার পার্ক, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, নারায়ণগঞ্জের চাষাঢ়া, ব্রাহ্মণবাড়িয়ার এলেন কোর্ট, মাদারীপুরের নতুন শহর, গোপালগঞ্জের পাঁচুরিয়া নিউমার্কেট, খুলনার সোনাডাঙ্গা মোড়, কিশোরগঞ্জের রথখোলা, বগুড়ার জলেশ্বরীতলা, হবিগঞ্জের বদিউজ্জামান খান রোড, নেত্রকোনার বড় বাজার, কুষ্টিয়ার ছয় রাস্তার মোড়ে অবস্থিত আউটলেটগুলোতে অফারটি থাকবে ১৫ মে পর্যন্ত।

গরমে বাইরে না বেরিয়েও উপভোগ করতে পারেন এই অফারের সুবিধা। ঘরে বসেই পোশাকগুলো পেতে নক করুন আউটলেটগুলোর ফেসবুক পেজে। এ ছাড়াও রঙ বাংলাদেশের ওয়েবসাইট www.rang-bd.com- এ চলছে অফারটি। সেই সঙ্গে সারা দেশে হোম ডেলিভারি সুবিধা পাবেন অগ্রিম কোনো পেমেন্ট না করেই।

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ মে ২০২৪, ১৪: ০০
বিজ্ঞাপন