
সাশ্রয়ী মূল্যে পোশাক সরবরাহকারী আধুনিক ব্র্যান্ডটি বলছে, অফার চলাকালীন অন্য সব অফার বন্ধ থাকবে। শুধু মূল্য হ্রাসের এই অফারে ক্রেতারা পণ্য ক্রয় করতে পারবেন।
এর আওতায় থাকছে মেনজ, উইমেন্স, বয়েজ ও গার্লস ক্যাটাগরির পণ্য। পুরুষদের পোশাক ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, ফরমাল শার্ট, বোটম, পাঞ্জাবি, কোটি, পলো ও টি–শার্টে মিলছে অফারটি।

অন্যদিকে উইমেন্স ক্যাটাগরিতে থাকছে টু–পিস, থ্রি–পিস বোটম, ক্যাজুয়াল শার্ট, ক্রপ টপ, মডেস্ট, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস, টি–শার্টসহ আরও কিছু পণ্য।
বয়েজ ক্যাটাগরিতে ছাড় থাকছে ক্যাজুয়াল শার্ট, ডেনিম শার্ট, জাম্পস্যুট, টু–পিস, বোটম, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টি–শার্টে। গার্লস ক্যাটাগরির টু–পিস, থ্রি–পিস, বোটম, ফ্রক, জাম্পস্যুট, ওড়না, সিঙ্গেল পিস ও টি-শার্টে পাওয়া যাচ্ছে এই অফার।