
তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লথিং। ব্র্যান্ডটিতে সেপ্টেম্বর মাসে শুরু হয়েছে সিজন অফ সেল। নানা ডিজাইনের পোশাকের পাশাপাশি দুর্দান্ত অফারে সাজানো হয়েছে টুয়েলভের প্রতিটি আউটলেট।
বাংলাদেশের আবহাওয়ার কথা সব সময় বিবেচনা করে নিজেদের কালেকশন সাজিয়ে এসেছে টুয়েলভ। এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর থেকে ‘সিজন অফ সেল’ নামে নতুন ক্যাম্পেইন চালু করেছে তারা। স্টক সীমিত থাকায় এই অফার চলবে খুবই অল্প দিনের জন্য। যেখানে সব পণ্যের ওপর থাকছে ৩৩ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।

টুয়েলভের সব আউটলেটের পাশাপাশি অনলাইনে অর্ডারের মাধ্যমেও ক্রেতারা এই অফার উপভোগ করতে পারবেন। এ বিষয়ে টুয়েলভের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, ক্রেতাদের নিয়ে দেশ ও দেশের বাইরে একটি বিশাল পরিবার তৈরি করেছে টুয়েলভ। সেই পরিবারের সদস্যদের আনন্দের উপলক্ষ তৈরি করার জন্যই এ আয়োজন। এ ছাড়া নিজেদের লয়্যাল কার্ডধারী ক্রেতাদের জন্যও বিভিন্ন সময় নানা ধরনের আয়োজন করে থাকে টুয়েলভ।
ছবি: টুয়েলভ