
ঢাকা রিজেন্সি ফ্যামিলি, কাপল ও সিজনাল ট্রাভেলারদের জন্য বিশেষ রেটে ব্রেকফাস্ট-সহ বিলাসবহুল রুম প্যাকেজ অফার করছে। হোটেলটির পক্ষ থেকে জানানো হয় ৮৮৮৮ টাকায় যে কেউ এই অফারটি উপভোগ করতে পারবেন।

এ ছাড়া ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বারদেরা ৭৭৭৭ টাকায় উপভোগ করতে পারবেন অফারটি। অফার রয়েছে বুফে ডিনারেও। প্রিয়জনদের সঙ্গে এক্সক্লুসিভ বুফে ডিনার উপভোগ করার সুযোগ রয়েছে ৪৯৯৯ টাকায়। সঙ্গে থাকছে ডাইন টু অ্যাট প্রাইস অফ ওয়ান অফার।
তা ছাড়াও, ঢাকা রিজেন্সি তার বিভিন্ন আউটলেটে বিভিন্ন অফার ঘোষণা করেছে; যেমন স্পা-এ ২৫ শতাংশ ডিসকাউন্ট, ডেজার্ট আইটেমে ২০ শতাংশ ডিসকাউন্ট, বার্গার ও পিৎজার জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং আরও অনেক কিছু!
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এই ইভেন্টে এক্সক্লুসিভ রুম প্যাকেজ থেকে শুরু করে ডাইনিং ও ফিটনেস উপভোগে সবার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন অফার।
ছবি: ঢাকা রিজেন্সি