
অনলাইনভিত্তিক দেশীয় ফ্যাশন উদ্যোগ বিজেন্স-এর ঈদ সালামি অফারে যেকোনো পণ্যে থাকছে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়। এটি শুরু হয়েছে ১৭ জুন এবং চলবে ১০ জুলাই পর্যন্ত। শাড়ি, থ্রিপিস, কাফতান, টপস, কুর্তি, ছেলে ও মেয়েদের পাঞ্জাবি- সব পাওয়া যাবে এই ছাড়ে। তবে এর সঙ্গে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

যেকোনো ১টি পোশাক কেনাকাটায় ৫ শতাংশ , ২ টি পোশাকে ১০ শতাংশ এবং ৩ টি পোশাক কেনাকাটায় ১৫ শতাংশ ছাড় পাচ্ছেন ক্রেতারা। ১৫০০ টাকার ঊর্ধ্বে গয়না কেনাকাটায় ১০ শতাংশ ছাড়ের লোভনীয় অফারও রয়েছে।

তা ছাড়া বরাবরের মতোই যেকোনো পোশাক কেনাকাটায় শিক্ষার্থীদের জন্য রয়েছে ১০ শতাংশ ছাড়। তবে এর সঙ্গে ঈদ সালামি অফারের ছাড় যুক্ত হবে না।
এখন ঈদ শেষে ঈদ সালামি অফার বলে একটি ধারা চালু হয়েছে। ক্রেতারা ঈদের পর তুলনামূলক কেনাকাটা কম করেন। করলেও একটু হিসেব করে, মূল্য ছাড়ে কিনতে চান। এদিকে ঈদুল আজহায় সাধারণত সবার বেশ বড় পরিমাণের একটি অর্থ বরাদ্দ থাকে পশু কেনাকাটায়। ঈদ শেষে হাত ফাঁকা থাকার বিষয়টি মাথায় রেখেই এই দীর্ঘ ঈদ সালামি অফার- এমনটাই জানালেন বিজেন্স-এর সহ-প্রতিষ্ঠাতা নুসরাত জাহান জিসা।

তিনি আরও বলেন, ‘গত মাসের মাঝামাঝিতে ঈদ থাকায় অনেকেরই হাত এখন ফাঁকা। চাইলেও এই সময়ে পোশাক কেনাকাটা ততটা সহজ হচ্ছে না। বেতন বা হাতে টাকা আসতে আসতে মাসের প্রথম সপ্তাহ লেগে যায়ই। তাই আমরা এই অফারটা জুলাইয়ের ২য় সপ্তাহ পর্যন্ত রেখেছি৷ যাতে সবাই ঈদের পর পর কেনাকাটা করতে পারেন সাধ্যানুযায়ী এবং সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া আমরা কেনাকাটায় ন্যূনতম অগ্রিম প্রদানের মাধ্যমে কেনাকাটার ব্যবস্থাও রেখেছি।’
ছবি: বিজেন্স