খাদি বাই নুভিয়াতে চলছে শীতের ছাড়
শেয়ার করুন
ফলো করুন

কথায় আছে, মাঘের শীতে বাঘ পালায়। মাঘ আসতে বাকি দুই দিন। তবে দিনক্ষণ হিসাব না করেই রাজধানীবাসীর ইচ্ছে পূরণ করতে হয়তো শীতটা জেঁকে বসেছে। শীতের এই আমেজ পরিপূর্ণ করে তোলে শীতের পোশাক। পৌষের এই কুয়াশাজড়ানো দিনের আনন্দ আরেকটু বাড়িয়ে দিতে খাদি বাই নুভিয়া তাদের শীতের সংগ্রহে দিয়েছে বিশেষ ছাড়।

১০ জানুয়ারি থেকে খাদির শীত সংগ্রহে চলছে ১৫ শতাংশ ছাড়। এই ছাড় চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এ বিশেষ ছাড়ের অন্তর্ভুক্ত থাকবে শাল, জ্যাকেট, সিঙ্গেল লেয়ারড কটি, ডাবল লেয়ারড কটি ও খাদির শার্ট-প্যান্ট সেটগুলো।

খাদির সব শাল নজরকাড়া নকশায় করা। দেশীয় কাপড়ের ওপর বিভিন্ন ফোক আর্ট তাদের কদর বাড়িয়েছে। খাদি কাপড়ের ওপর হাতে বোনা কোরা খাদি শাল। এতে করা হয়েছে খাদি স্ট্রাইপ ও ওয়ার্লি আর্টের নকশা। আরও আছে গন্ড আর্ট ও নানা ফুলেল মোটিফ। ফেব্রিক ও নকশাভেদে বিভিন্ন মূল্য। তবে শীতের বিশেষ ছাড় তো আছেই।

বিজ্ঞাপন

খাদির জ্যাকেট ও কটিগুলো উষ্ণতার পাশাপাশি দেবে ফ্যাশনেবল লুক। এই কনকনে শীতের জন্য আছে ডাবল লেয়ারড কটি। আর হালকা শীতের কথা মাথায় রেখে আছে কিছু সিঙ্গেল লেয়ারড জ্যাকেট ও কটি। কোরা খাদি, হ্যান্ডলুম, স্ল্যাব কটন, ফ্লানেলসহ বিভিন্ন কাপড়ে টাই-ডাই ও স্ক্রিন প্রিন্ট করে নকশা করা হয়েছে।

Manik

১৫ শতাংশ ছাড়ে পাওয়া যাবে খাদি বাই নুভিয়ার কিছু শার্টপ্যান্ট সেট। কাপড় ও নকশার যাবতীয় বিবরণ পাওয়া যাবে খাদির সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে। সেগুলো দেখে যাচাই–বাছাই করে ক্রেতারা অর্ডার করতে পারেন এই পোশাকগুলো।

খাদি বাই নুভিয়ায় সেলাইসহ ও সেলাই ছাড়া—দুভাবেই পাওয়া যায় এসব পরিধেয়। ক্রেতারা চাহিদা অনুযায়ী কাপড় কিনে পোশাক তৈরি করতে পারেন নিজের মতো।

ছবি: খাদি বাই নুভিয়া

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৪, ০৮: ২১
বিজ্ঞাপন