
দেশের শীর্ষস্থানীয় দশটি ফ্যাশন ব্র্যান্ড নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিয়ানা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি’র সমন্বয়ে গঠিত দেশীদশ। গত ১৫ বছরে দেশীয় ফ্যাশন শিল্প বিকাশে কাজ করছে প্ল্যাটফর্মটি।

এবারের ইয়ার এন্ড সেলে পোশাক প্রদর্শনী হচ্ছে দেশীদশের ঢাকার বসুন্ধরা সিটি লেভেল চার, সিলেটের কুমারপাড়া ও চট্টগ্রাম প্রবর্তক মোড়ের আফমি প্লাজায় অবস্থিত আউটলেটে।
এই উৎসবের আয়োজনে রয়েছে শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, টপস, কামিজের পাশাপাশি শাড়ি, পাঞ্জাবি, স্ট্রিচ ড্রেস (থ্রি-পিস), আনস্ট্রিচ ড্রেস, হোমডেকর ইত্যাদি।

১ নভেম্বর থেকে শুরু হওয়া এই ছাড় চলবে ২৩ নভেম্বর ২০২৪ পর্যন্ত। আউটলেটের পাশাপাশি মিলছে অনলাইনেও। ফেসবুক পেজেও www.facebook.com/deshidosh2009 দেখা যাবে এই আয়োজনের বর্ণিল সব পোশাক।
ছবি: দেশীদশ