মা দিবস উপলক্ষে সুরঞ্জনার বিশেষ শাড়ি ও ২০ শতাংশ ছাড়
শেয়ার করুন
ফলো করুন

মা দিবসকে কেন্দ্র করে দেশীয় ফ্যাশন হাউসগুলো এনেছে মায়ের জন্য নানা সংগ্রহ। দিচ্ছে আকর্ষণীয় অফার। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড সুরঞ্জনা এই বিশেষ দিনকে ঘিরে এনেছে ‘শ্রদ্ধা শাড়ি’। সাদা জমিনে লাল পাড়। আর শাড়িটির আঁচলজুড়ে এমব্রয়ডারি করে ‘মা’ লেখা। সেই ‘মা’ শব্দটিকে ঘিরে আছে ফুল আর পাতা।

ঠিক যেমন আগেকার দিনের বাড়িগুলো দেখা যেত। দেয়াল সাজানোর রঙিন সব সুন্দর নকশি, চাদর, বালিশ, কুশনে নকশা করা হাতের কাজ। সেসব কাজ থেকেই অনুপ্রাণিত হয়ে শ্রদ্ধা শাড়ির এই নকশা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বার্তাই দিয়েছেন সুরঞ্জনার স্বত্বাধিকারী নূর নাহার তৃপ্তি। শ্রদ্ধা মায়ের জন্য যেমন হতে পারে বিশেষ উপহার, তেমনি মাতৃত্বকে উদ্‌যাপন করতে মায়েরাও নিজেই বেছে নিতে পারেন এটি। এ ছাড়া আজ থেকে সুরঞ্জনার আউটলেটে যেকোনো পোশাক কেনাকাটায় থাকছে ২০ শতাংশ ছাড়। অফারটি চলবে ১৩ মে পর্যন্ত।

ছবি: সুরঞ্জনা

বিজ্ঞাপন
প্রকাশ: ১১ মে ২০২৪, ১০: ০০
বিজ্ঞাপন