
ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বশেষ সংগ্রহের বিভিন্ন পোশাক এই অফারের আওতায় রয়েছে। মেনজ, ওমেন, বয়েজ, গার্লস ও কিডস-সব ক্যাটাগরির পোশাকই অন্তর্ভুক্ত হয়েছে ছাড়ে। পুরুষদের জন্য থাকছে ক্যাজুয়াল ও ডেনিম শার্ট, ফরমাল শার্ট, বোটম, পাঞ্জাবি, কটি, পলো ও টি-শার্ট। নারীদের জন্য রয়েছে টুপিস, থ্রিপিস, ক্রপ টপ, মডেস্ট পোশাক, নাইট ওয়্যার, শাড়ি, ওড়না, পার্টি ওয়্যার, সিঙ্গেল পিস ও টি-শার্ট।

বয়েজদের জন্য আছে ক্যাজুয়াল ও ডেনিম শার্ট, জাম্পসুট, টু পিস, কাবলি, কাতুয়া, পাঞ্জাবি, পলো ও টি-শার্ট। গার্লসদের জন্য থাকছে টুপিস, থ্রিপিস, ফ্রক, জাম্পস্যুট, ওড়না, সিঙ্গেল পিস ও টি-শার্ট। শিশুদের জন্যও রয়েছে পলো, টি-শার্ট, শার্ট, ফ্রক, টপস ও থ্রিপিস।
‘সারা’ বর্তমানে ঢাকার মিরপুর, বসুন্ধরা সিটি, মোহাম্মদপুর, উত্তরা, বারিধারা, বনশ্রী, ওয়ারী, বাসাবোসহ রাজধানীর বিভিন্ন স্থানে এবং রংপুর, রাজশাহী, বগুড়া, সিলেট, ফেনী, বরিশাল ও নারায়ণগঞ্জে আউটলেট পরিচালনা করছে। খুব শিগগিরই খুলনার শিববাড়ি মোড়ে নতুন আউটলেট চালু হবে।

ক্রেতারা চাইলে ‘সারা’র ওয়েবসাইট - saralifestyle.com। ফেসবুক পেজ www.facebook.com/saralifestyle.bd ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট www.instagram.com/saralifestyle.bd থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন। ঢাকার ভেতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

২০১৮ সালের মে মাসে স্নোটেক্স গ্রুপের উদ্যোগে যাত্রা শুরু করা ‘সারা’। এখন দেশের অন্যতম জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ডে পরিণত হয়েছে।
ছবি: সারা