
দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ সব সময় ঋতু উদ্যাপনের পোশাক নিয়ে কাজ করে। এ বছর এর ব্যতিক্রম হয়নি। কিছুদিন আগে ব্র্যান্ডটি তাদের গ্রীষ্মকালীন বা সামার কালেকশন নিয়ে এসেছে। আর এবার ব্র্যান্ডটি ক্রেতাদের জন্য গ্রীষ্মকালীন পোশাকে দিচ্ছে ৫০ শাতাংশ ছাড়।

তাপপ্রবাহের এই গ্রীষ্ম উৎসবের আয়োজনে মূলত থাকছে ক্রেতাদের জন্য আরামদায়ক সুতি কাপড়ের মনমাতানো সব বাহারি ডিজাইনের কালেকশন। সুতি ছাড়াও লিনেন, ভয়েল, স্লাব, ভিসকসের মতো আরামদায়ক ফেব্রিক ব্যবহার করা হয়েছে গ্রীষ্মকালীন এই কালেকশনে।
এই কালেকশনে মেয়েদের জন্য শাড়ি, থ্রি–পিস, কাফতান ও টপসের মতো এথনিক ও ওয়েস্টার্ন—দুই ধরনের আউটফিটই রয়েছে। প্রতিটি পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে ভিন্নতা। মেয়েদের এই কালেকশনে পোশাকের জমিনে চোখে পড়বে সামার উপযোগী নানা ধরনের মোটিফ। কোনো পোশাকে ফুটে উঠেছে ফ্লোরাল প্রিন্ট, কোনোটায় ট্রপিক্যাল প্রিন্ট, আবার কোনোটায় ছিমছাম পলকা ডট কিংবা সাধারণ জ্যামিতিক মোটিফ।

পোশাকগুলোয় উজ্জ্বল রঙের পাশাপাশি প্রাকৃতির বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে নান্দনিকভাবে। পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে চুনরি, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

অন্যদিকে এই কালেকশনে ছেলেদের জন্য রয়েছে শার্ট ও টি-শার্টের বাহারি সম্ভার। স্ক্রিন ও ডিজিটাল প্রিন্টের এই পোশাকগুলোয় ফ্লোরাল, বোহোর মতো নানা ধরনের সামার উপযোগী মোটিফ ব্যবহার করা হয়েছে।

বিশ্বরঙের পোশাক–সংক্রান্ত যেকোনো তথ্য পেতে ভিজিট করুন ই-কমার্স সাইট www.bishworang.com.bd ও ফেসবুক পেজ বিশ্বরঙে।
ছবি: বিশ্বরঙ