
মা দিবসে সবাই চান মায়েদের কিছু উপহার দিতে। বাঙালি মায়েদের জন্য শাড়ির চেয়ে ভালো উপহার আর কী হতে পারে! বিভিন্ন ফ্যাশন হাউস তাই মা দিবস উপলক্ষে দিচ্ছে বিশেষ ছাড়। শুধু মাকে উপহার দেওয়ার ক্ষেত্রেই নয়, নতুন মায়েরা এই অফারে নিজেদের জন্যও করতে পারেন মা দিবসের কেনাকাটা। বিশেষ দিনটি কেন্দ্র করে অনলাইনভিত্তিক ক্লদিং ব্র্যান্ড মায়া মায়েদের জন্য রেখেছে বিশেষ ছাড়। আজ শুরু করে ১২ মে পর্যন্ত চলবে এই ছাড়।

শতভাগ নরম সুতি কিছু শাড়ি রাখা হয়েছে এই ছাড়ে। সাদা তাঁতের শাড়িগুলো গুরুত্ব পেয়েছি বেশি। পাশাপাশি আছে তসর সিল্কের স্ক্রিন প্রিন্ট ও কারচুপি করা শাড়ি। এই ছাড়ে অন্তর্ভুক্ত রয়েছে ন্যাচারাল ডাইয়ের শাড়িগুলোও। সব কটি শাড়িই নিয়মিত পরা ও ধোয়ার উপযোগী। তাই কর্মজীবী মায়েদের জন্য এটি হতে পারে ভালো উপহার।
এ ছাড়া বিভিন্ন ধরনের শাড়িতে চলছে এই ছাড়। মায়ার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো থেকে নিয়মিত জানা যাবে এসব সম্পর্কে।
ছবি: মায়া