মা দিবস উপলক্ষে ‘শ্রদ্ধা’ ও ‘বিশ্বরঙ’-এ মূল্যছাড়
শেয়ার করুন
ফলো করুন

প্রতিবছর মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস। বিশেষ এই দিন মায়ের জন্যই হয়ে ওঠে রঙিন। যদিও মায়ের জন্য আলাদা কোনো দিবসের দরকার নেই, এমনটাই মত অনেকের। তবে মাকে ভালোবেসে একটি দিন উৎসর্গ করার অনুভূতিটা খুবই বিশেষ। মাকে একটি দিন আমরা বিশেষভাবে অনুভব করাতেই পারি।

দিনটিতে সন্তানদের সামনে সুযোগ আসে মাকে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসা জানানোর।সব উৎসব–পার্বণে ‘বিশ্বরঙ’-এর থাকে বিশেষ বিশেষ আয়োজন। মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে মা দিবসেও দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ ও তাদের ‘শ্রদ্ধা’ শাখায় রয়েছে কেনাকাটায় ২০ শতাংশ মূল্যছাড়।

এ আয়োজনে শাড়ির পাশাপাশি রয়েছে পাঞ্জাবি, ফতুয়া ও শার্ট।

বিজ্ঞাপন

পোশাকগুলোয় বিভিন্ন গ্রাফিক্যাল জ্যামিতিক ফর্মের মোটিফ ও গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে আরামদায়ক সুতি, লিলেন, ভয়েল, স্লাব কটন ফেব্রিক।

আর পোশাকগুলোয় উজ্জল রঙের পাশাপাশি রয়েছে প্রাকৃতিক রঙের অনন্য ব্যবহার। কাজের মাধ্যম হিসেবে এসেছে টাই-ডাই, ব্লক, বাটিক, অ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট ইত্যাদি।

সরাসরি আউটলেট থেকে কেনাকাটা ছাড়া বিশ্বরঙ–এর ওয়েব পেজ ও ফেসবুক পেজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন পছন্দের পোশাকটি।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ মে ২০২৪, ১০: ০০
বিজ্ঞাপন