
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গ্রামীণ কারুশিল্পকে দেশ ও বিদেশের বাজারে পরিচিত করে আসছে ১৫ বছর ধরে। ঢাকার কারওয়ান বাজারে বিআরডিবির সদর দপ্তর পল্লীভবনের নিচতলায় ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় হস্ত ও কুটিরশিল্পের প্রতিষ্ঠান ‘কারুপল্লী’।

হাতে তৈরি নানা ধরনের পণ্য থেকে শুরু করে পোশাকের বিশাল সম্ভার রয়েছে এখানে। এসব পণ্য সবই দেশীয়।
ক্রেতাদের জন্য আনন্দের খবর—কারুপল্লীতে এখন চলছে অবিশ্বাস্য মূল্যছাড়। ১৫ ডিসেম্বর ২০২৪ সাল থেকে শুরু হয়ে ৩০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত কারুপল্লীর কারওয়ানবাজার ও উত্তরা শোরুমে চলবে এই অফার।

নতুন বছর উপলক্ষে নির্দিষ্ট পণ্যের ওপর তাঁদের থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। নারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ, পেটিকোট, ওয়ান পিস, ওড়নার মতো পোশাকগুলো পাওয়া যাচ্ছে সীমিত মূল্যে। অন্যদিকে পুরুষদের পোশাকের মধ্যে পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, শার্ট ও টি-শার্ট রয়েছে।

ছোট শিশু ও কিশোর-কিশোরীদের সব ধরনের পোশাকও পাওয়া যাচ্ছে এই মূল্যছাড়ে। পোশাক নকশার ক্ষেত্রে তাঁদের রয়েছে নিজস্ব ডিজাইনার টিম। পোশাক ছাড়াও উপহারসামগ্রী, নানা ধরনের হস্তশিল্প ও ঘর সাজানোর পণ্যও পাওয়া যাচ্ছে তাঁদের শোরুমে।