ফুডপ্যান্ডার ‘মেক ইউর লাইফ ডেলিশিয়াস’: জেনে নিন কোন কোন রেস্টুরেন্টে মিলছে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়
শেয়ার করুন
ফলো করুন

শহরের ব্যস্ত জীবনে ঘরে কিংবা অফিসে বসেই পছন্দের খাবারের স্বাদ নেওয়ার চল এখন বেশ জনপ্রিয়। এই আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘মেক ইউর লাইফ ডেলিশিয়াস’। ২০ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা ‘DEALNAO’ প্রোমো কোড ব্যবহার করে ছাড় পাবেন। ন্যূনতম অর্ডারের সীমা পূরণ করলে এসব ছাড় মিলবে। ৩৫০ টাকার অর্ডারে ১০৫ টাকা, ৪৫০ টাকার অর্ডারে ১৩৫ টাকা এবং ৫৫০ টাকার মূল্যের অর্ডারে ফ্ল্যাট ১৬৫ টাকা ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকেরা।
আকর্ষণীয় এই ক্যাম্পেইনে অংশ নেওয়া জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর অফার এবং তাদের মেন্যু সম্পর্কে জেনে নেওয়া যাক।

চিলক্স

বার্গারপ্রেমীদের কাছে চিলক্স বেশ জনপ্রিয়
বার্গারপ্রেমীদের কাছে চিলক্স বেশ জনপ্রিয়

বার্গারপ্রেমীদের কাছে চিলক্স বেশ জনপ্রিয়। এই ক্যাম্পেইনে চিলক্সের নির্দিষ্ট কিছু কম্বোতে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়ের পাশাপাশি আরও ১০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই ও চিকেন বার্গারসহ আনা হয়েছে কম্বো ১, কম্বো ২  এ রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই ও বিফ বার্গার এবং কম্বো ৩তে রয়েছে সফট ড্রিংকসসহ প্যান এশিয়ান রাইস বোল।

বিজ্ঞাপন

বার্গার এক্সপ্রেস

জনপ্রিয় রেস্টুরেন্ট বার্গার এক্সপ্রেসও দিচ্ছে ফ্ল্যাট ৩০ শতাংশ ডিসকাউন্ট। বার্গার এক্সপ্রেসের  জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে- চিকেন চিজ বার্গার এবং চিকেন চাওমিন। এছাড়া আছে ওয়েজেস, চিকেন, সসেজ, মাশরুম, শেফের ফিউশন সস ও সালাদ ড্রেসিংসহ প্রো ম্যাক্স মিট প্যাক এবং ওয়েজেস, চিকেন, সসেজ, শেফের ফিউশন সস ও সালাদ ড্রেসিংসহ প্রো মিট প্যাক। বার্গার এক্সপ্রেসের ক্রিসপি চিকেন রাইস বোলও বেশ জনপ্রিয়।

বার্গার এক্সপ্রেসও দিচ্ছে ফ্ল্যাট ৩০ শতাংশ ডিসকাউন্ট
বার্গার এক্সপ্রেসও দিচ্ছে ফ্ল্যাট ৩০ শতাংশ ডিসকাউন্ট

পিৎজা বার্গ

পিৎজাপ্রেমীদের জন্য পিৎজা বার্গ নিয়ে এসেছে দারুণ সব অফার
পিৎজাপ্রেমীদের জন্য পিৎজা বার্গ নিয়ে এসেছে দারুণ সব অফার

পিৎজাপ্রেমীদের জন্য পিৎজা বার্গ নিয়ে এসেছে দারুণ সব অফার। পিৎজা বার্গ এর জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে বিবিকিউ মিট মেশিন পিৎজা। এছাড়া রয়েছে মিট মাসালা পিৎজা, মিটি অনিয়ন পিৎজা এবং সসেজ কার্নিভাল পিৎজা। দারুণ স্বাদের জন্য নিতে পারেন ২ পিস সসি চিকেন চাপ, অ্যারোমেটিক রাইস, চিকেন চিলি অনিয়ন, চাইনিজ ভেজিটেবল, বিবিকিউ কয়েন সসেজ, কিউবান সস ও গ্রিন চিলি সসহ প্রিলিয়াম প্ল্যাটার ১।

বিজ্ঞাপন

স্ম্যাশড বার্গার্স

স্ম্যাশড বার্গার্সের বার্গার খুবই জনপ্রিয় এখন
স্ম্যাশড বার্গার্সের বার্গার খুবই জনপ্রিয় এখন

যারা একটু ভিন্ন ধারার লোডেড ফ্রাইজ পছন্দ করেন, তাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে স্ম্যাশড বার্গার্স। স্ম্যাশড বার্গারের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে ককটেল লোডেড ফ্রাইজ, গার্লিক লোডেড ফ্রাইজ এবং হানি মাস্টার্ড লোডেড ফ্রাইজ। প্রতিটি লোডেড ফ্রাইজেই চিজ, সসেজ ও মাংসের দারুণ ব্যবহার রয়েছে। চিকেন আইটেমের মধ্যে আছে হানিফায়ার চিকেন এবং ক্রিসপি চিকেন বার্গার। বিফপ্রেমীদের জন্য আছে জ্যালাপেনো ব্লেজড বিফ বার্গার ও অল আমেরিকান বিবিকিউ বেকন বিফ বার্গার।

সিক্রেট রেসিপি

সিক্রেট রেসিপির জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে লন্ডন ফিশ অ্যান্ড চিপস
সিক্রেট রেসিপির জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে লন্ডন ফিশ অ্যান্ড চিপস

এই ক্যাম্পেইনে সিক্রেট রেসিপির মেন্যুতেও মিলছে ফ্ল্যাট ৩০ শতাংশের আকর্ষণীয় ছাড়। তাদের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে লন্ডন ফিশ অ্যান্ড চিপস, গ্রিলড চিকেন মাশরুম, ডাম্পলিং স্যুপ এবং মাশরুম স্যুপ। শর্ট মিল হিসেবে বেছে নিতে পারেন চিকেন আলগ্রেভ রাইস বোল। আর ডেজার্ট হিসেবে তাদের ব্লুবেরি চিজ স্লাইস কেক অত্যন্ত জনপ্রিয়।

কুপার্স

কুপার্সের বেকারিজ আইটেমেও থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়। কুপার্সের জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে ময়েস্ট স্পঞ্জ ও বাটার ক্রিমের ভ্যানিলা কিংবা চকলেট কেক। ঝাল খাবারের জন্য তাদের বিবিকিউ চিকেন র্যাপ এবং বিবিকিউ চিকেন ক্রসোঁও বেশ সমাদৃত।

কুপার্সে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়
কুপার্সে থাকছে ফ্ল্যাট ৩০ শতাংশ ছাড়

চা টাইম

চা টাইম বিভিন্ন ড্রিংকসে দিচ্ছে ফ্ল্যাট ৩০ শতাংশ ডিসকাউন্ট
চা টাইম বিভিন্ন ড্রিংকসে দিচ্ছে ফ্ল্যাট ৩০ শতাংশ ডিসকাউন্ট

চা টাইম তাদের সিগনেচার পার্ল মিল্ক টি, ব্রাউন সুগার মিল্ক টি কিংবা থাই মিল্ক টিসহ বিভিন্ন ড্রিংকসে দিচ্ছে ফ্ল্যাট ৩০ শতাংশ ডিসকাউন্ট। এছাড়া ক্রিম চিজ কুকি কোকো এবং রিফ্রেশিং ফ্লেভারের তাইওয়ান ম্যাঙ্গো কিউকিউ এর মতো জনপ্রিয় আইটেমেও মিলবে এই অফার।

এছাড়া ফুডপ্যান্ডার সাবস্ক্রিপশনভিত্তিক প্রোগ্রাম প্যান্ডাপ্রো এর মাধ্যমে ব্যবহারকারীরা আরো বাড়তি সাশ্রয় করতে পারবেন। এই সাবস্ক্রিপশনের আওতায় নির্দিষ্ট মূল্যের খাবার ও গ্রোসারি অর্ডারে ফ্রি ডেলিভারি, খাবার অর্ডারে এবং গ্রোসারি অর্ডারে বিভিন্ন ছাড় পাওয়া যায়।

ছবি: ফুডপ্যান্ডা

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০: ৩৫
বিজ্ঞাপন