>

আপনার প্রিয় স্ন্যাকসই বলে দেবে আপনি সঙ্গীর কাছে আসলে কী চান

হাল ফ্যাশন ডেস্ক

কী খেতে ইচ্ছা করছে? ভেলপুরি না ফুচকা?

এদিকে প্রেম, যত্ন, সংসার, একসঙ্গে ছোট কিছু দারুণ মুহূর্ত ...ভালোবাসার মানুষের কাছে কত কিছু চাওয়ার থাকে!

ছবি: পূর্ণ দাস, মডেল: স্বচ্ছ ও সুষ্মিতা

চলুন দেখি তো আপনার প্রিয় স্ন্যাক বলে দেয় নাকি আপনি সঙ্গীর কাছে কী চান

ফুচকা: আপনি চান আপনার সঙ্গীর রসবোধ থাকুক আর সম্পর্ক যেন থাকে স্পাইসি

ছোট ফুচকা: সেন্স অব হিউমার আপনার মূল চাওয়া। ছোট ছোট চাওয়া পূরণ হলেই আপনি খুশি হন।

শিঙাড়া: আপনার সঙ্গীকে হতে হবে ব্যালেন্সড আর কেয়ারিং। আপনি বাস্তবসম্মত সব আশা রাখেন তাঁর কাছে

ঝালমুড়ি: একটু কেয়ারিং, একটু মজার, একটু রোমান্টিক কেউ হলেই হবে আপনার।

মোমো: নরম স্বভাবের মানুষ পছন্দ আপনার। সম্পর্কে থাকতে হবে অনেক সারপ্রাইজ।

মোগলাই পরোটা: টাকাপয়সার বিষয়টা আপনার কাছে গুরুত্বপূর্ণ। সঙ্গীও হতে হবে তেমন।

ছোট শিঙাড়া: অল্পেই খুশি করতে পারে আপনাকে আপনার সঙ্গী। তবে তাকে হতে হবে প্র্যাকটিকাল

ফ্রাইড চিকেন: গোল্ড ডিগার না হলেও আপনি সঙ্গীর বিষয়ে বেশ উচ্চাভিলাষী।

বার্গার: সঙ্গীর কাছ থেকে আপনার চাওয়ার শেষ নেই। প্রেম, বিলাস, কেয়ার সবই চান আপনি।

ছবি: ইন্সটাগ্রাম