বিয়ের মৌসুম হোক বা রেড কার্পেট, হীরা সব সময়ই আলাদা করে নজর কাড়ে।
আধুনিক ফ্যাশনে ডায়মন্ড এখন শুধু ঐতিহ্যের প্রতীক নয়, বরং ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আভিজাত্যের এক উজ্জ্বল ভাষা।
বলিউড থেকে হলিউড তারকারা তাঁদের নিজস্ব স্টাইলে হীরাকে নতুনভাবে উপস্থাপন করছেন।
মুম্বাই সফরে রিহানার ডায়মন্ড স্টাইল ছিল একেবারে ভিন্ন মাত্রার। হাতে ডায়মন্ড খচিত হাতফুল, কানে ফ্লোরাল ইয়ার কাফ—ভারতীয় কারুকাজের সঙ্গে কনটেম্পোরারি টাচ মিলিয়ে তৈরি হয়েছিল এক অনন্য লুক।
রানওয়েতে দুই স্তরের ডায়মন্ড নেকলেসের সঙ্গে এমেরাল্ড পেনডেন্ট—দিশার লুক ছিল আধুনিক রাজকীয়তার প্রতিচ্ছবি।
সোলিটেয়ার ডায়মন্ড চোকার—সিম্পল কিন্তু এলিগ্যান্ট। কিয়ারার এই স্টাইল প্রমাণ করে, কমেই বেশি।
আইভরি শাড়ির সঙ্গে ডায়মন্ড চোকার—ট্র্যাডিশন আর আধুনিকতার নিখুঁত মিশেল।
ড্রপ ডায়মন্ড ইয়াররিং রেড কার্পেট লুকে অনন্য
বড় আকারের ডায়মন্ড চোকার ও স্টেটমেন্ট নেকপিস, রেড কার্পেটের বোল্ড লুক সবসময়ই আলোচনায়।
ক্যাসকেডিং ডায়মন্ড নেকলেস আর পেয়ার-শেপ পেনডেন্ট—ডিপিকার লুকে ছিল নিখুঁত গ্ল্যামার। মিনিমাল মনোক্রোম আউটফিটের সঙ্গে এই জুয়েলারি যোগ করেছিল রাজকীয় আবহ।
লেয়ারড ডায়মন্ড নেকলেস, ব্রাইডাল বা ফেস্টিভ লুকেও কীভাবে হীরা পরা যায়, তার আধুনিক উদাহরণ।
মিনিমাল ডায়মন্ড স্টাড ও স্লিক নেকলেস, আভিজাত্যের নিখুঁত সংজ্ঞা।