>

রক্তকরবীর ১০০ বছরে আমাদের নন্দিনী ও রঞ্জন: লুক ১

হাল ফ্যাশন ডেস্ক

রক্তকরবীর রঙে রাঙা জামদানিতে উজ্জ্বল নন্দিনী। লাল এখানে বিপ্লব আর ভালোবাসার প্রতীক।

মুক্তা যুগে যুগে পাওয়ার ড্রেসিংয়ের প্রতীকরূপে স্বীকৃত। এখানে শক্তিময়ী নন্দিনীকে দেখি আমরা মুক্তার গয়নায়

রঞ্জন আসছে। ট্র্যাডিশনাল লুকের সবটুকু ক্যারিজমা ফুটে উঠেছে সাদা-লালের লুকে

সাদা ধুতি-পাঞ্জাবিতে পরিমিত লালের ছোঁয়া। মিনিমাল এই লুকের বাঙালিয়ানা চিরন্তন, সমসাময়িক

সাদা-লালের এই মেলবন্ধনে ক্ল্যাসিক লুকে দেখা যাচ্ছে নন্দিনী ও রঞ্জনকে। আর জামদানির চেয়ে ক্ল্যাসিক আর কী হতে পারে!

১০০ বছর আগের ব্যক্তি নন্দিনী আর রঞ্জনকে এভাবেই দেখতে চেয়েছি আমরা প্রথম লুকে। তবে নতুন ফ্যাশন-ভাবনার আলোয়।

কুশীলব: রুনা খান ও গাজী আব্দুন নূর

ছবি: হাদীউদ্দীন

স্টাইলিং: দিদারুল দীপু

শাড়ি: মো: জামাল হোসেন

ধুতি-পাঞ্জাবি: গাজী আব্দুন নূর

গয়না: ক্যানভাস স্টুডিও

মেকওভার: পারসোনা

পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক