>

চল্লিশের পর আরও দুই, তারুণ্যের দীপ্তি যেন বেড়েই চলেছে ক্যাটরিনার লুকে

হাল ফ্যাশন ডেস্ক

বলিউডের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী হিসেবে পরিচিত ক্যাটরিনা কাইফ।

চল্লিশের পর আরও দুই পেরিয়ে দিনে দিনে যেন সুন্দর হচ্ছেন তিনি।

শুধু অভিনয়দক্ষতার জন্যই নয়, বলিউডের অন্যতম আকর্ষণীয় তারকা হিসেবে পরিচিত ক্যাটরিনা কাইফ।

সদ্য বেয়াল্লিশ পা রাখা ক্যাট রূপে-গুণে যেমন অনন্য, তেমনি খাবারের রুটিনের বিষয়েও বেশ সচেতন।

অপরদিকে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও রোমান্টিক দম্পতিদের তালিকায় শীর্ষে রয়েছেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।

তাদের ভালোবাসার উষ্ণ ছোঁয়া আরও একবার দেখা গেল ক্যাটরিনার ৪২তম জন্মদিনে।

১৬ জুলাই, স্ত্রী ক্যাটরিনার জন্মদিন উপলক্ষে ভিকি কৌশল ইনস্টাগ্রামে পোস্ট করেন কিছু রোমান্টিক ছবি।

ভিকি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেন, ‘হ্যালো বার্থডে গার্ল, আই লাভ ইউ।’

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়, ভক্তরা ভিকি-ক্যাটরিনার প্রতি ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দেন কমেন্টবক্স।

ক্যাটরিনার বিউটি ব্র্যান্ড কে বাই ক্যাটরিনার–এর পক্ষ থেকে জানানো হয় জন্মদিনের শুভেচ্ছা।

তাঁর আরেকটি গুণও ভক্তদের মাত করে রাখে। আর তা হলো, তিনি একজন খাঁটি ফ্যাশনিস্তা।

সাজপোশাক আর অনুষঙ্গ বাছাইয়ের রুচিবোধ বেশ তুখোড় তাঁর মধ্যে।

এথনিক কিংবা ওয়েস্টার্ন, যেকোনো লুকেই ক্যাট সুন্দর।