

এই লুকে সাফা একেবারেই অন্য রকম। তাঁর পরনে কমলা রঙের হল্টারনেক ড্রেস। সামনে পোশাকটির গলায় রয়েছে গভীর ভি-আকৃতির কাট।


তবে সবচেয়ে নজরকাড়া দিকটি এর পেছনে। পেছনের অংশ অনেকটাই খোলা রাখা হয়েছে। গলার দিক থেকে নিচে নেমে এসেছে গোলাকার বিডসের মতো অলংকার, যা খোলা পিঠের মাঝখানে পোশাকটির নকশায় যোগ করেছে আলাদা মাত্রা।

সুন্দর এই ড্রেসের সঙ্গে পায়ে পরতে সাফা বেছে নিয়েছেন রঙিন পমপম দেওয়া স্ট্র্যাপি গ্ল্যাডিয়েটর স্যান্ডেল, যা পুরো লুকে যোগ করেছে বোহো ছোঁয়া। আরামের জন্য করেছেন হাই বান হেয়ারস্টাইল।

মেকআপেও রেখেছেন উষ্ণ টোনের মোনোক্রম আবহ। ঠোঁটে ন্যুড-টেরাকোটা লিপস্টিক, যার সঙ্গে মিলিয়ে গালে ব্লাশ। কানে ছোট ডায়মন্ড স্টাডের সঙ্গে পরেছেন বড় রেজিনের হুপ কানের দুল। দুই ধরনের দুলের এই বৈপরীত্য লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।


সব মিলিয়ে এই লুকে সাফার সাজে যেন গ্রীষ্মের ছুটির প্রাণবন্ত, নির্ভার আমেজটাই ধরা পড়েছে।

এই লুকে সাফা কবিরের পরনে গোলাপি রঙের হল্টারনেক টপ। পোশাকটিতে রয়েছে খুব সূক্ষ্ম সাদা স্ট্রাইপের নকশা।


ভি-আকৃতির গলার কাটের নিচে সামনে শোভা পাচ্ছে গোলাকার সাদা বোতাম। সামার-ফ্রেন্ডলি এই টপটি দেখতে অনেকটা ভেস্টের মতো।

এর সঙ্গে তিনি পরেছেন সাদা প্লিটেড ওয়াইড-লেগ ট্রাউজার্স আর পায়ে শোভা পাচ্ছে এইচ এন্ড এম ব্র্যান্ডের ব্রেইডেড ডিজাইনের ব্যালে ফ্ল্যাটস। গোলাপি ও সাদার এই সমন্বয় পুরো সাজে এনেছে সতেজ সামারের আবহ, সঙ্গে থাকছে আরামদায়ক অথচ পরিপাটি এক আবেদন।

অনুষঙ্গে সাফা রেখেছেন মিনিমাল ছোঁয়া। চোখে কালো সানগ্লাস, হাতে কালো কুইল্টেড ব্যাগ। সঙ্গে রয়েছে সোনালি ঘড়ি ও ব্রেসলেট, কানে সোনালি দুল। খোলা চুল আর একদম ন্যাচারাল মেকআপেই সুন্দর লাগছে তাঁকে । সব মিলিয়ে ক্যাজুয়াল ও স্মার্ট এই সামার লুকে সাফাকে দেখা গেছে বেশ স্টাইলিশ।
ছবি: ইন্সটাগ্রাম